বানিজ্যিক কিংবা ব্যক্তিগত যে কোন উদ্দেশ্যেই হয়ে থাকুক না কেন আপনি যদি কোয়েল পাখি কিনতে চান তাহলে কোয়েল পাখির দাম জানা থাকলে যে কোন জায়গা থেকে কিনে আপনি জিতবেন।
![]() |
| ছবি: কালের কন্ঠ |
বর্তমান সময় আমাদের দেশে বেকারত্বের হার বেড়ে যাওয়ায় কিংবা মানুষজন তাদের কর্মসংস্থানের আয় বৃদ্ধি করার জন্য চাকরি কিংবা কাজের পাশাপাশি অথবা ফুল টাইম সময় দিয়ে করা যাবে এরকম সেক্টরগুলো খুঁজতে থাকে।
তবে যাদের চাকরি থাকে তারা চাকরির পাশাপাশি অল্প পরিশ্রমে কিংবা অল্প দেখাশোনায় ইনকাম করতে চায় এরকম একটা সবচেয়ে লাভবান সেক্টর হচ্ছে কোয়েল পাখির সেক্টর।
আপনি যদি এখানে আপনার চাকরির পাশাপাশি কিংবা অন্য কাজের পাশাপাশি আপনি পালন করতে চান তাহলে খুব সহজভাবে পালন করতে পারেন।
কারণ কোয়েল পাখির পালনের ক্ষেত্রে নির্দিষ্ট করে কোন নিয়ম নীতি থাকে না। তাই বর্তমানে অনেকেই কোয়েল পাখি পালন শুরু করতে চাচ্ছে।
কিন্তু সমস্যা হল যখন তারা কোয়েল পাখি কিনতে যায় তখন দেখা যায় তাদের দামের ব্যাপারে কিংবা আপনাদের দামের ব্যাপারে কোন আইডিয়া থাকে না।
যার ফলে আপনারা খুব সহজে কিনতে পারেন না এবং খুব অথেন্টিক সোর্স থেকে কিনতে পারেন না।
এ সকল কারণে অনেকে প্রতারিত হয়ে তাদের আগ্রহ হারিয়ে ফেলে।
বর্তমানে আমাদের কাছে অনেকেই অভিযোগ করছে যে তারা যে দামে কোয়েল পাখি কিনেছে পরবর্তীতে সেটার চেয়ে কম দামে অন্য কোথাও দেখেছে।
তাই এখন আমি আপনাদের সাথে আলোচনা করব কিংবা আপনাদের সাথে কোয়েল পাখির কোন দিন বয়সের কত টাকা হয়ে থাকে সে সম্পর্কে জানিয়ে দেবো।
এরপর থেকে আপনারা যখন খুশি যেখান থেকে খুশি কোয়েল পাখি কিনতে পারেন অনায়াসে এবং আপনাদের দামের ধারণা থাকায় আপনারা ঠকবেন না।
বর্তমানে কোয়েল পাখির দাম কেমন?
বর্তমানে কোয়েল পাখির দাম তুলনামূলক অনেক কম। কারণ একটা সময় ছিল যখন কোয়েল পাখি সচরাচর সবার কাছে থাকতো না।
কিন্তু বর্তমানে ইনকিউবেটর মেশিন থাকায় প্রত্যেকে বীজ ডিম সংগ্রহ করে খুব সহজে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারে।
এতে করে মার্কেটে চাহিদার তুলনায় বেশি হওয়ায় দাম অনেকটাই কম। তবে আপনি যেখান থেকেই কোয়েল পাখি কিনতে যান সর্বপ্রথম তারা আপনাকে প্রশ্ন করবে যে আপনি কতদিন বয়সী কোয়েল পাখি কিনবেন।
মূলত কোয়েল পাখি সহ সকল মুরগি এবং পালন করা পশুপাখি অথবা গবাদি কিনার সময় সেখানে বয়স অনেক বড় একটা বিষয়।
কারণ এটা যদি একদিন হয় তাহলে এখানে একদিনের খরচ হিসেবে হয় কিন্তু যদি সেখানে একমাস হয় তাহলে পুরো এক মাসের খরচের হিসাব হয়ে থাকে।
আর আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে নির্ভর করে সেটা হল ভ্যাকসিন।
সাধারণত ব্রুডিং চলাকালীন সময়ে কোয়েল পাখি গুলোকে কি পরিমান ঔষধ দেওয়া হয়েছে এবং তাদের সামনের দিনে লংলিভিটির জন্য প্রয়োজনীয় ডোজ গুলো কমপ্লিট হলে সেখানে দামের একটা বিষয় আসে।
কারণ হলো সেখানে বিভিন্ন ঔষধ প্রয়োগ হয় এবং ব্রডিং কমপ্লিট হওয়ার পরে ওই বাচ্চাগুলো সামনের দিনে বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেশি।
কিন্তু ব্রুডিং এর আগে অর্থাৎ জিরো বাচ্চা কিংবা একদিন বয়সের বাচ্চা কিনতে গেলে সে ক্ষেত্রে আপনার যদি ব্রুডিং করার অভিজ্ঞতা থাকে এবং সময় থাকে তাহলে আপনার জন্য জিরো বাচ্চা।
আবার আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন সে ক্ষেত্রে আপনি যদি জিরো বাচ্চা কেনার চেষ্টা করেন কিংবা কিনেন দেখা যাবে তখন আপনি খুবই সস্তা দামে অথবা কম দামে পেয়ে যাচ্ছেন।
তাই পুরো বিষয়টা নির্ভর করে বয়সের উপর। আমার মতামত হল আপনি যদি পূর্ব অভিজ্ঞ হয়ে থাকেন এবং ফুল টাইম ফার্মিং করার প্ল্যান করে থাকেন তাহলে জিরো বাচ্চা কিনতে পারেন।
কিন্তু আপনি যদি চাকরি কিংবা কাজের পাশাপাশি অন্য কিছু করবেন এবং সেই চিন্তা থেকে যদি কোয়েল পাখি পালন করতে চান তাহলে আপনার জন্য সেরা হবে হয় রুডিং করা কোয়েল পাখি কেনা অথবা নতুন ডিমে আসা কোয়েল পাখি কেনা।
কোয়েল পাখির জিরো বাচ্চার দাম।
জিরো পাছা বলতে সাধারনত একদিন বয়সী বাচ্চা বুঝানো হয় যে বাচ্চাগুলো মাত্র ফুটে বের হয়েছে সেই বাচ্চাগুলো।
এই বাচ্চাগুলো তো সাধারণত কোন প্রকার এখনো কোন ঔষধ কিংবা ভ্যাকসিন প্রয়োগ করা হয়নি এবং কোন প্রকার খাবারও খাওয়ানো হয়নি।
এই বাচ্চাগুলোর দাম সাধারণত বাংলাদেশে বর্তমান বাজারে দাম অনেকটাই কম আছে। তবে পুরোটা নির্ভর করে জাত ভেদে।
- জাপানিজ জাতের কোয়েল পাখির জিরো বাচ্চার দাম ১০ টাকা পিস।
- ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েল পাখির জিরো বাচ্চার দাম ৫০ টাকা পিস।
- কিং কোয়েল এর জিরো বাচ্চার দাম ৩৫ টাকা পার পিস।
এছাড়াও বর্তমানে বাংলাদেশে আরো অনেক জাত সচরাচর রয়েছে। তবে ডিম উৎপাদনের জন্য সবচেয়ে সেরা হল জাপানিস কোয়েল পাখি।
এবং মাংস উৎপাদনের জন্য সবচেয়ে সেরা হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েল পাখি।
আর রাজকীয় কিংবা সৌন্দর্য বর্ধনের জন্য হলো কিং কোয়েল পাখি।
তবে সবগুলো পাখি ডিমে তা দেয় না। এক্ষেত্রে ব্যতিক্রমে হিসেবে আছে কিং কোয়েল পাখি। এগুলো বেশিরভাগ সময় নিজের ডিমে নিজে তা দিয়ে থাকে।
আচ্ছা এই ক্ষেত্রে আমরা এই মুহূর্তে আলোচনা করেছি জিরো বাচ্চা কিংবা একদিন বয়সী বাচ্চার দাম। এবার আপনারা দেখে নিতে পারেন ব্রুডিং শেষ করার পরে কোয়েল পাখির দাম কেমন হয়ে থাকে।
ব্রুডিং কমপ্লিট করা কোয়েল পাখির দাম।
যদি কোয়েল পাখি পালনে আপনার কোন পূর্ব অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনি ব্রুডিং কমপ্লিট করা কোয়েল পাখি কিনবেন।
ব্রুডিং কমপ্লিট এর বিষয় হলো কোয়েল পাখির ছোট ছোট বাচ্চাগুলোকে কৃত্রিম তাপ এবং কৃত্রিম আলো দিয়ে একই সাথে প্রয়োজনীয় ভ্যাকসিন কমপ্লিট করে ওই পর্যন্ত নেওয়া হয় যে পর্যন্ত তারা নিজেরা মানিয়ে চলতে পারে।
অর্থাৎ কোয়েল পাখির যখন গায়ে পালক গজায় তখন তারা নিজেরা নিজের শরীরের তাপ ধরে রাখতে পারে।
ওই অবস্থায় কোন প্রকার কোয়েল পাখির কোন ক্ষতি হয় না কিংবা ঠান্ডা লাগে না অথবা মৃত্যু ঝুঁকি কম থাকে।
এখন আপনি যদি ওই অবস্থার বাচ্চা গুলো নিতে চান তাহলে আপনার এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় নির্ভর করে সেটা হলো সিজন।
মানে আপনি বাচ্চাগুলোকে কি শীতকালে নিচ্ছেন নাকি গ্রীষ্মকালে নিচ্ছেন। এটা বলার একটা কারণ আছে।
আপনি যদি শীতকালে বাচ্চা গুলো নিয়ে থাকেন কিংবা কিনার চেষ্টা করেন তখন বাচ্চাগুলোকে ব্রুডিং করা হয় সাধারণত চার সপ্তাহ।
আর আপনি যদি গ্রীষ্মকালে বাচ্চা গুলো কিনার প্ল্যান করে থাকেন তাহলে সেখানে করা হয় দুই সপ্তাহ।
এখন গ্রীষ্মকালে যেহেতু ব্রুডিং কম করা লাগে তাই এখানে খরচ কিছুটা কমে আসে। তখন নির্ভর করে বিদ্যুৎ বিল এবং যত্নের উপর। একই সাথে সকল প্রকার মেডিসিন এর উপর।
তাই আমি বর্তমানে শুধুমাত্র গ্রীষ্মকালীন সময়ে যে দুই সপ্তাহ ব্রুডিং করা হয় ব্রুডিং এর পরবর্তীতে যে দাম হয়ে থাকে ওই দাম উল্লেখ করব।
তবে শীতকালীন সময়ে যে দুই সপ্তাহ বাড়তি ব্রুডিং করা হয়ে থাকে সেখানে দাম অতটাও বেশি হবে না নিজের চার্টের থেকে সামান্য দুই টাকা তিন টাকার ব্যবধান হতে পারে।
- জাপানিজ জাতের কোয়েল পাখির ব্রডিং কমপ্লিট বাচ্চার দাম ২৫ টাকা পিস।
- ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েল পাখির ব্রডিং কমপ্লিট বাচ্চার দাম ১২০ টাকা পিস।
- কিং কোয়েল এর ব্রডিং কমপ্লিট বাচ্চার দাম ৫৫ টাকা পার পিস।
এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে জিরো বাচ্চা থেকে জাপানের জাতের গুলোর ব্যবধান মাত্র অল্প কয়েক টাকা বাড়লেও অন্যগুলোর দাম অনেক বেড়েছে।
আসলে তখনই বিষয়টি আসে ডিমান্ড এর উপর। বর্তমানে মাংস উৎপাদনের জন্য ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট সেরা হওয়ায় এগুলোর দাম ও একটু বেশি।
একই সাথে কোয়েল গুলো রাজকীয় এবং সুন্দর আকর্ষণীয় হওয়ায় এগুলোর দামও তুলনামূলক একটু বেড়েছে।
চলুন এবার দেখে নেয়া যাক নতুন ডিমে আসা পাখিগুলোর দাম কেমন হয়ে থাকে।
রানিং ডিম পাড়া কোয়েল পাখির দাম ২০২৬
এ বছর রানিং বা নতুন ডিমে আসা কোয়েল পাখির দাম কেমন হয়ে থাকে সে ব্যাপারে একটা ধারণা নিয়ে নিতে পারেন।
বিশেষ করে যারা বাণিজ্যিকভাবে শুরু করতে চায় তারা বেশির ভাগই নতুন ডিমে আসা পাখিগুলো খুজে থাকে।
কারণ তখন যেদিনে পাখি নেওয়া হবে ওই দিন থেকে ডিম পাড়া শুরু হবে এবং ওই দিন থেকে ডিম বিক্রয় শুরু হবে।
যার ফলে ওই দিন থেকেই আপনাদের ব্যবসা গুলো রানিং হয়ে যাবে। এবং আপনাদের কোন প্রকার চলতি খরচের উপর কোন প্রেসার হবে না।
যখনই ডিম পারবে তখনই ডিম বিক্রি করে আপনি অন্যান্য খরচ চালিয়ে নিতে পারবেন এবং আপনারা লাভ বুঝে নিতে পারবেন।
তাহলে আপনারা দেখে নিতে পারেন যে বর্তমানে রানিং ডিম পাড়া কোন কোয়েল পাখির জাতের দাম কেমন চলছে।
- রানিং ডিম পাড়া জাপানিজ জাতের কোয়েল পাখির দাম ১০০ টাকা পিস।
- রানিং ডিম পাড়া ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েল পাখির দাম ৫০০ টাকা পিস।
- রানিং ডিম পাড়া কিং কোয়েল এর দাম ১৫০ টাকা পার পিস।
এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে রানিং ডিম পাড়া কোয়েল পাখি গুলোর দাম উল্লেখ করা হয়েছে।
যারা বাণিজ্যিকভাবে কোয়েল পাখি পালন করতে চান তাদের জন্য হচ্ছে জাপানিজ জাতের কোয়েল পাখি গুলো।
যেখানে আপনার কোয়েল পাখির দাম কম কিন্তু অন্য সকল কোয়েল পাখির ডিমের তুলনায় ডিম গুলোর দাম একই।
কোয়েল পাখির বাচ্চা কিনুন Hasan Agro থেকে
আপনি কোয়েল পাখি কিনতে চাইলে যে কোন স্থান থেকেই কিনতে পারবেন কিন্তু যে সমস্যাটি হয় সেটি হল অথেন্টিসিটি।
অর্থাৎ আপনি যদি নতুন ডিমে আসা কোয়েল পাখি কিনতে যান তখন দেখবেন আপনি কিনে নেওয়ার পরে আরো দশ দিন পরেও কোয়েল পাখিগুলো ডিম দিচ্ছে না।
এর কারণ হচ্ছে আপনারা যাদের থেকে কিনেন বেশিরভাগ সময় তারা ফ্রড হয়ে থাকে। আপনাদেরকে সঠিক কথা বলে না।
কিন্তু আপনারা যদি Hasan Agro থেকে কোয়েল পাখি কিনতে চান তাহলে আপনারা আগে থেকেই আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে বর্তমান যে ব্যাচ গুলো রানিং আছে সেই ব্যাচগুলোর কত টি ভ্যাকসিন কমপ্লিট হয়েছে এবং কতদিন বয়সের হয়েছে তা একুরেট পেয়ে যাবেন।
সহজ কথা কোন দিন বাচ্চাগুলো হ্যাচ হয়েছে কিংবা কোন দিন বাচ্চাগুলো ফুটেছে সেখান থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত বাচ্চাগুলোর বয়স কতদিন এবং কি কি ঔষধ দেওয়া হয়েছে এবং সামনে কি ঔষধ দেওয়া হবে সব তথ্য পেয়ে যাবেন।
যদি আপনি আমাদের থেকে কিনেন তাহলে আপনি নতুন হলেও কোন সমস্যা নেই কারণ আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সকল তথ্য পেয়ে যাবেন।
এখানে আপনি কোন দিন কততম বয়সে কি কি ভ্যাকসিন দিতে হবে তাও আপনি আপডেট পেয়ে যাবেন।
আর অবশ্যই আপনারা কোয়েল পাখি কেনার আগে আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলে পাখিগুলো দেখে তারপরে অর্ডার করতে পারেন।
এছাড়াও আমরা একই সাথে বিজ ডিম অর্ডার নিয়ে থাকে। এবং সারাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি।
তাই আপনারা যে কোন ধরনের কোয়েল পাখি কিনতে চাইলে একটু নিচে স্ক্রল করলে আমাদের ফেসবুক পেজ দেখতে পারবেন সেখানে আমাদেরকে ফলো দিয়ে মেসেজ করতে পারেন।
শেষ কথাঃ
আজকের দিনে কোয়েল পাখির দাম কত তা এই পোস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন। এবং সবচেয়ে অথেন্টিক সোর্স থেকে আপনারা কিভাবে কোয়েল পাখি অর্ডার করবেন সে ব্যাপারে আমরা আলোচনা করেছি।
আপনারা আমাদের থেকে অর্থাৎ হাসান এগ্রো থেকে কোয়েল পাখি অর্ডার করলে কি কি সুবিধা পাবেন এবং নতুন হলেও ভ্যাকসিন গুলো আগাম কততম দিনে দিতে হবে তারও ডিটেলস পেয়ে যাবেন।
তাই আজকের মত এই পোস্টটি এখানে সমাপ্ত করলাম যে কোন প্রয়োজনে আপনারা আমাদের ফেসবুক পেইজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ!

0 Comments